আলমগীর মানিক | ০৬:৪৪ পিএম, ২০২৫-০৩-০৬
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডোমেইনে (rmstu.ac.bd) মাস্টার্স ও ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ই-মেইল একাউন্টের শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ আতিয়ার রহমান।
আজ বৃহস্পতিবার দুপুর ২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে এ উদ্বোধন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রকল্প পরিচালক (ভা.), প্রক্টর, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এসময় ভাইস-চ্যান্সেলর মহোদয় তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাহিরের দেশে যাওয়ার জন্য বা যোগাযোগের জন্য gmail ব্যবহারের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ওয়েব বেইজড ডোমেইনে ই-মেইল ব্যবহার করলে সেটা তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রকে খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের ডাটাবেইজ এর আওতায় আনা হবে এবং শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পূর্ণ যোগাযোগ এই ডাটাবেইজের মাধ্যমে হবে।
ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, শিক্ষার্থীদের কাছে শুধু এটাই চাওয়া, এই ই-মেইল এড্রেস ব্যবহার শুধুমাত্র ইতিবাচক কাজ যেমন: বিদেশে যাওয়ার ক্ষেত্রে, পেপার পাবলিকেশন, প্রতিদিনকার একাডেমিক যোগাযোগ এর ক্ষেত্রে ব্যবহার করবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited